October 29, 2026, 7:05 am
শিরোনাম:
উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ বৃহত্তর গাজীপুরে আধুনিক ডেন্টাল চিকিৎসাসেবার নতুন ঠিকানা ‘ডেন্টাল হ্যাভেন’ অত্যাধুনিক যন্ত্রপাতি, আধুনিক চিকিৎসাসেবা ও শিশুদের জন্য বিশেষ প্লেগ্রাউন্ড বনানীতে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতারা গাজীপুরে অসচ্ছল নারীদের মধ্যে জেলা পরিষদের ৭৩টি সেলাই মেশিন বিতরণ

গাজীপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ সজল শিকদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজের পাশ থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সজল শিকদার ভাওয়াল মির্জাপুর বাজার এলাকার আজিম শিকদারের ছেলে। নিয়মিত টহল অভিযানের সময় তাকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এসময় তার কাছে ইয়াবা পাওয়া গেলে আটক করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিত বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।



ফেসবুকে আমরা