October 29, 2026, 1:42 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

ড্যাব শহীদ জিয়ার গণমূখী কর্মসূচিকে লালন করে —- ডা.মাজহার

নিজস্ব প্রতিবেদক

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং  কেন্দ্রীয় ড্যাবের নব নির্বাচিত উপদেষ্টা ডা.মাজহারুল আলম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়ার গণমূখী রাজনীতি পৃথিবীতে বিস্ময় সৃষ্টি করেছিল। স্বাস্থ্যসেবার পাশাপাশি সেই সকল উন্নয়ন কর্মসূচিকে ড্যাব সব সময় ধারন করেছে। বাংলাদেশের একটি অন্যতম জনবান্ধব জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠন ড্যাব তারেক রহমানের ৩১ দফার আলোকে রাষ্ট্র মেরামতকে সমর্থন করে। গাজীপুর শহরের মেঘ ডুবি অডিটোরিয়ামে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) আয়োজিত  সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা.মাজহার এসব কথা বলেন। গাজীপুর জেলা ড্যাবের আহবায়ক ডা.আলী আকবর পলানের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক ডা.শাহজাহান সিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন ড্যাবের সিনিয়র যুগ্ম আহবায়ক সহযোগী অধ্যাপক ডা. কামরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. খায়রুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক ডা. এনামুল হক প্রমুখ। এসময় নার্সেস এসোসিয়েশন, এম ট্যাব সহ বিপুলসংখ্যক চিকিৎসক, নার্স এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন



ফেসবুকে আমরা