October 29, 2026, 4:40 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শ্রীপুর মডেল থানার ওসি আব্দুল বারিক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমন কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে  অক্টোবর/২৫ খ্রিঃ  মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম। গাজীপুরের সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়ের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, অসাধারণ নেতৃত্ব, জনগণের সাথে ঘনিষ্ঠ সমন্বয় ও দ্রুত অপরাধ দমনে সফলতার জন্য ওসি আব্দুল বারিক এ পুরস্কারের জন্য মনোনীত হন। পুরস্কার গ্রহণের পর ওসি আব্দুল বারিক বলেন, এই সম্মাননা শ্রীপুরবাসীর প্রতি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিলো। জনগণের সহযোগিতা এবং পুলিশের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা শ্রীপুরকে আরও নিরাপদ রাখতে কাজ করে যাব। জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাঁর অর্জনকে গাজীপুর জেলার সম্মান হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। গাজীপুর জেলায় নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের এমন প্রশংসনীয় অর্জন সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি করেছে।



ফেসবুকে আমরা