October 29, 2026, 1:43 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে গাজীপুরে শুভেচ্ছার বন্যা

গাজীপুর প্রতিনিধি

২০ নভেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তরুণ প্রজন্মের আইডল এবং আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। গাজীপুর জেলা বিএনপি’র পক্ষ থেকেও দিনটি উদযাপনে বিশেষ আয়োজন রাখা হয়। এ উপলক্ষে আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী, আহবায়ক সদস্য, গাজীপুর জেলা বিএনপি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অনন্য ভূমিকা রেখে চলেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ পুনরায় সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যাবে। জয়নাল আবেদীন রিজভী আরও জানান, জন্মদিনকে কেন্দ্র করে কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তিনি দেশবাসীসহ বিএনপি পরিবারকে শুভেচ্ছা জানিয়ে তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দোয়া করার আহ্বান জানান। গাজীপুর জেলা বিএনপির বিভিন্ন ইউনিটেও মিলাদ, দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। নেতা-কর্মীরা তারেক রহমানের রাজনৈতিক দর্শন, গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা করেন। জন্মদিনের এই দিনে দলীয় নেতাকর্মীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের গণতন্ত্রের পুনরুদ্ধারে সফলতা কামনা করেন।



ফেসবুকে আমরা