October 29, 2026, 2:23 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (৭ ডিসেম্বর) বিকালে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ঈদগাহ মাঠে সেচ্ছাসেবক দলের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইউনুছ আলী নছমিয়ার সঞ্চালনায় মিলাদ মাহফিল পরিচালিত হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসুল্লী, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও সাবেক সভাপতি (মির্জাপুর ইউনিয়ন) আলহাজ্ব ফজলুল হক মুসল্লী, গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্না। এছাড়াও বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন। দোয়া মাহফিল শেষে দেশ, জাতি এবং জনগণের কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়।



ফেসবুকে আমরা