October 29, 2026, 2:23 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুর-১ আসনে মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-১ আসনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ৭ ডিসেম্বর শনিবার বিকেলে ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিক, ও মেয়র মজিবুর রহমানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি থেকে শুরু হয়ে পরিস্থিতি দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।সংঘর্ষ চলাকালে আশপাশের দোকানপাট ভাঙচুর করা হয় এবং কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, হঠাৎ করে সংঘর্ষ শুরু হওয়ায় অনেকেই দোকান বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে। স্থানীয়দের মতে, মনোনয়ন নিয়ে উত্তেজনা বেশ কয়েকদিন ধরে চলছিল, যা শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেয়। কালিয়াকৈর   থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আমাদের নিয়ন্ত্রণে আছে  বলে জানানো হয়।



ফেসবুকে আমরা