October 29, 2026, 2:58 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

শরিফ ওসমান হাদির ওপর গুলি: সন্ত্রাসী গ্রেপ্তারের দাবিতে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুর প্রতিনিধি

শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। শনিবার (১৩ ডিসেম্বর) গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গাজীপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটিতে হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুল হক মুসল্লী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য হাজী শহিদুল ইসলাম, নাজিম বেপারী, ডি এম আজহার, মজিবর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম সরকার, গাজীপুর জেলা যুবদল নেতা জাহাঙ্গীর শিকদার, যুবদল নেতা নাজমুল ফকিরসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী। বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, অবিলম্বে শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা। মিছিলটি হোতাপাড়া এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে  শান্তিপূর্ণভাবে মিছিল  শেষ হয়।



ফেসবুকে আমরা