October 29, 2026, 2:59 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মৎস্যজীবী দলের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর শ্রদ্ধাভরে স্মরণ করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। এ উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকার মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদ্য সাবেক সদস্য সচিব আবদুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা ওমর ফারুক পাটোয়ারী এবং কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁধন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির ও সদস্য সচিব মোঃ বাকিবিল্লাহ। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান, আমিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও ইঞ্জিঃ গৌতম কুমার বিশ্বাস। মহানগর উত্তরের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা আশরাফুল হক, মহানগর নেতা ইঞ্জিঃ আব্দুল মালেক সুমন, আতাউর রহমান রাশেদ, মোঃ রোমান আলী ও মোঃ মুন্না অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া মিরপুর থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক রিপন ও সদস্য সচিব নবীর হোসেন এবং দারুস সালাম থানা মৎস্যজীবী দলের সভাপতি সিরাজ মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা