October 29, 2026, 3:45 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

তারেক রহমানের প্রত্যাবর্তন আসন্ন: গণতন্ত্র পুনরুদ্ধারের আশায় নতুন প্রত্যাশা

গাজীপুর প্রতিনিধি

দীর্ঘ আন্দোলন, ত্যাগ ও সংগ্রামের পথ পেরিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আশার আলো দেখছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন আসন্ন—এমন প্রত্যাশা ও বিশ্বাস প্রকাশ করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলম। এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের পর ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আগামী দিনের নেতৃত্ব দেবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা বিএনপি আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন করে ইতিহাস গড়তে প্রস্তুত। ডা. মাজহারুল আলম আরও বলেন, লিডার আসছে—আশার আলো জ্বলছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মর্যাদা ফিরিয়ে আনতে তারেক রহমানের এই প্রত্যাবর্তন হবে ঐতিহাসিক। এ আগমন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং গণতন্ত্রকামী মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে জনগণের ন্যায়সংগত অধিকার আদায়ে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী ভূমিকা পালন করবে। তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশাবাদ সৃষ্টি হয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা।



ফেসবুকে আমরা