October 29, 2026, 3:45 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনায় যোগদানের আহ্বান মৎস্যজীবী দলের

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের অবশ্যম্ভাবী নেতা ও দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুল রহিম। আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং বিভিন্ন থানার নেতাকর্মীদের নির্ধারিত স্থানে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত স্থান হিসেবে কুড়িল বিশ্বরোড (৩০০ ফিটের মাথায়, উত্তর পাশ) উল্লেখ করা হয়। আব্দুল রহিম এক বিবৃতিতে বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ ঐতিহাসিক মুহূর্তে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে উপস্থিত থেকে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া উচিত। এ আহ্বানে সংহতি প্রকাশ করে অনুরোধক্রমে বার্তায় স্বাক্ষর করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক পাটোয়ারী। তিনি সকল নেতাকর্মীকে নির্ধারিত সময়ে ও স্থানে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে নেতারা আশা প্রকাশ করেন।



ফেসবুকে আমরা