October 29, 2026, 3:45 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গণতন্ত্রকামী জনতার উত্তাল সংবর্ধনায় তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫। আনন্দে উদ্বেল গণতন্ত্রকামী জনতার উত্তাল তরঙ্গে মুখর হয়ে ওঠে রাজধানীসহ বিভিন্ন এলাকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় এক বিশাল গণ সংবর্ধনা অনুষ্ঠান।গণ সংবর্ধনা অনুষ্ঠানে তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঢল নামে। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগ। এ সময় তিনি বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এক নতুন দিগন্তের সূচনা করেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ হিমেল মিয়া। পাশাপাশি তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা, মহানগর, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।গণ সংবর্ধনায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। তারা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।শেষে তারেক জিয়া পরিষদের পক্ষ থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বলা হয়, এই প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি ও প্রেরণা যোগাবে। স্বদেশপ্রত্যাবর্তন স্বাগতম গণসংবর্ধনায় তারেক_জিয়া_পরিষদ।



ফেসবুকে আমরা