October 29, 2026, 3:45 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে ঢাকা মহানগর উত্তর বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) বিমানবন্দর সড়ক ও এর সংলগ্ন এলাকায় আয়োজিত সমাবেশের পর ক্ষতিগ্রস্ত স্থানে বৃক্ষরোপণ এবং ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকালে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। এ সময় তিনি বলেন, “জনগণের আন্দোলন ও গণতান্ত্রিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ রক্ষা ও নগর পরিচ্ছন্নতা বজায় রাখাও আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। তিনি আরও বলেন, সমাবেশকে কেন্দ্র করে যেন পরিবেশের কোনো স্থায়ী ক্ষতি না হয়, সেজন্য দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নিয়েছেন। এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকায় সমাবেশের কারণে সৃষ্ট সকল বর্জ্য ও আবর্জনা স্বেচ্ছাশ্রমে অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।দলীয় সূত্র জানায়, পরিবেশবান্ধব কর্মসূচির মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধতা ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার দৃষ্টান্ত স্থাপন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।



ফেসবুকে আমরা