October 29, 2026, 3:45 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গাজীপুরজুড়ে শোকের ছায়া, বিএনপির শোক কর্মসূচি শুরু

গাজীপুর প্রতিনিধি

এশিয়ার অন্যতম জনপ্রিয় নেত্রী, বিএনপির মাননীয় চেয়ারপারসন, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের আপোষহীন নেত্রী, গণতন্ত্রের কান্ডারী, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, নারী শিক্ষার অগ্রদূত ও সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গাজীপুরের সর্বত্র নেমে এসেছে গভীর শোকের ছায়া।কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী আজ গাজীপুর মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, শোক বহিতে স্বাক্ষর গ্রহণ এবং পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের কর্মসূচি শুরু করা হয়েছে। শোক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ডা. মাজহারুল আলম, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এডভোকেট মেহেদী হাসান এলিস, জেলা বিএনপির নেতা সাখাওয়াত হোসেন সবুজ, সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, জেলা যুবদলের আহ্বায়ক মোঃ আতাউর রহমান মোল্লা, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের অধিকার রক্ষার প্রতীক। তাঁর মৃত্যুতে জাতি এক অভিভাবক হারালো। তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।এসময় মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ দোয়া করা হয়



ফেসবুকে আমরা