October 29, 2026, 3:45 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুর সদর উপজেলার পিরুজালীতে বেগম খালেদা জিয়ার স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণসভা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭ জানুয়ারি, গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসল্লী। সভা সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বকর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব ফজলুল হক মুসল্লী, নাজিম বেপারী, হাবিবুর রহমান বেপারী, ডি এম আজহার, মাসুদুল কবির মোনায়েমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও গাজীপুর সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম সরকারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দলের জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে স্মরণসভাটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার এক আপসহীন প্রতীক। তাঁর আদর্শ ধারণ করেই বিএনপির নেতাকর্মীরা আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।



ফেসবুকে আমরা