October 29, 2026, 3:46 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

ভাওয়ালগড় ইউনিয়নে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভাওয়ালগড় ইউনিয়নে আয়োজিত এ প্রস্তুতি সভার পাশাপাশি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের মুসল্লী। সভায় সঞ্চালনা করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবু বকর সিদ্দিক। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মজিবুর রহমান, আহ্বায়ক সদস্য মোঃ নুরুল আমিন মাস্টার, আহ্বায়ক সদস্য আজহারুল ইসলাম মন্ডলসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি স্মরণসভা সফল করতে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়



ফেসবুকে আমরা