October 29, 2026, 3:46 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

শহীদ জিয়া বাংলাদেশের গৌরবময় ইতিহাস – ডা.মাজহারুল আলম

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিবসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা ড্যাবের আয়োজনে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা ডা,.মাজহারুল আলম। তিনি অনুষ্ঠানে বলেন, শহীদ জিয়ার কর্মময় জীবন দেশপ্রেমের সিলেবাস। স্বাধীনতা অর্জনে, স্বাধীনতা রক্ষায়, গণতন্ত্র অর্জনে, গণতন্ত্র রক্ষায়, উন্নয়নে, রূপায়নে, অতীত বর্তমান ভবিষ্যতের ঐতিহাসিক অনুপ্রেরণা হলো শহীদ জিয়ার আদর্শ। জেলা ড্যাবের আহবায়ক অধ্যাপক ডা.আলী আকবর পলানের সভাপতিত্বে এবং সদস্যসচিব ডা.খলিলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ড্যাবের যুগ্ম আহবায়ক  অধ্যাপক ডা. কামরুল ইসলাম, ডা.শাহজাহান সিরাজ, অধ্যাপক ডা. ইউনুস আলী, অধ্যাপক ডা. এনামুল হক, অধ্যাপক ডা. খায়রুজ্জামান, অধ্যাপক ডা. আবুবকর সিদ্দিক, ডা. কামরুল করিম, ইন্টার্ন ডক্টর এসোসিয়েশনের সভাপতি ডা. মাহদী, এবং মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।  এছাড়াও সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা