নির্বাচনী প্রতীক ঘোষণার পর থেকেই গাজীপুর-৩ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটের আমেজে সরব হয়ে উঠেছে পুরো এলাকা। শুক্রবার, ২৩ জানুয়ারি, গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন মাঠ পর্যায়ে ব্যাপক গণসংযোগ চালান। এদিন তিনি এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাঁর ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের সুখ-দুঃখ, অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। স্থানীয় জনগণের নানা সমস্যা ও প্রত্যাশার কথা শুনে তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে এবং এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। তিনি বলেন, গাজীপুর আমার বাড়ি, এই এলাকার মানুষই আমার শক্তি। জনগণের ভোট ও ভালোবাসা নিয়ে সংসদে গিয়ে গাজীপুর-৩ আসনের মানুষের ন্যায্য অধিকার আদায়ে কাজ করতে চাই। এসময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। গণসংযোগে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে, যা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে