শনিবার ২৪ জানুয়ারি গাজীপুর-১ আসনের বাসন মেট্রো থানার ১৪ ও ১৭ নম্বর ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা উপলক্ষে পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি জনাব শওকত হোসেন সরকার। আলোচনা সভায় প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মজিবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে জনগণের ঐক্যবদ্ধ সমর্থন প্রয়োজন। তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে গাজীপুরের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নাগরিক সেবার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উপদেষ্টা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক ও সামাজিক সংকট উত্তরণে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে একমাত্র বিএনপির নেতৃত্ব। এছাড়াও অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এলাকায় গণসংযোগ করেন। পথসভাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়