রবিবার ২৫ জানুয়ারি, গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে মনিপুর এলাকায়, গাজীপুর–৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ আজহার ইসলাম মন্ডলের নেতৃত্বে আয়োজিত এই প্রচারণায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা ইউনিয়নের বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাঁকে নির্বাচিত করলে গাজীপুর–৩ আসনে উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা আরও সুদৃঢ় হবে। তারা আগামী নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। প্রচারণা কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়