গাজীপুর রাজবাড়ী মাঠে বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে ( মঙ্গলবার ২৭ জানুয়ারি) আয়োজিত নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মাজহারুল আলম। তিনি বলেন, আসন্ন নির্বাচনে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। গাজীপুর রাজবাড়ী মাঠের এই জনসভা হবে গণমানুষের প্রত্যাশা ও অধিকার আদায়ের এক শক্তিশালী প্রকাশ। জনসভায় সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে গণজাগরণ সৃষ্টি করতে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের আহ্বান জানান। ডা. মাজহারুল আলম আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থে বিএনপি’র প্রতীক ধানের শীষে ভোট দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। এসময় তিনি গাজীপুরবাসীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং জনসভাকে সফল করার জন্য সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন