October 29, 2026, 3:04 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

ভাওয়ালগড়ে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ, নেতৃত্বে আজহার ইসলাম মন্ডল

গাজীপুর প্রতিনিধি

সোমবার ২৬ জানুয়ারি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজহার ইসলাম মন্ডল। এ সময় তিনি সাধারণ ভোটারদের হাতে ধানের শীষ প্রতীকের লিফলেট তুলে দেন এবং বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর জন্য ভোট প্রার্থনা করেন। লিফলেট বিতরণে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর বিকল্প নেই। আগামী নির্বাচনে ভাওয়ালগড় ইউনিয়নের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাদের প্রত্যাশা পূরণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা