October 29, 2026, 3:03 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুর–৩ আসনে পরিবর্তনের স্লোগান মানুষের কণ্ঠে—ইজাদুর রহমান মিলনের পক্ষে জনসমর্থনের জোয়ার

গাজীপুর প্রতিনিধি

বুধবার, ২৮ জানুয়ারি—গাজীপুর–৩ আসনে পরিবর্তনের ডাক এখন মানুষের কণ্ঠে কণ্ঠে। রাজপথ, পাড়া-মহল্লা থেকে শুরু করে চায়ের আড্ডা—সবখানেই আলোচনার কেন্দ্রে স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। উন্নয়ন, শান্তি ও জনকল্যাণের প্রতিশ্রুতিকে সামনে রেখে তার প্রতি সাধারণ ভোটারদের আগ্রহ ও সমর্থন ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের প্রত্যাশিত পরিবর্তনের প্রতিচ্ছবি হিসেবে ইজাদুর রহমান মিলন মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। শিক্ষানুরাগী ও সমাজসেবায় সক্রিয় এই প্রার্থী এলাকার সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক পরিকল্পনার কথা তুলে ধরছেন, যা ভোটারদের মধ্যে আশার সঞ্চার করছে। এদিকে নির্বাচনী প্রচারণায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি “ঘোড়া মার্কায়” ভোট দিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ গাজীপুর গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন সমর্থকরা। তাদের বিশ্বাস, স্বচ্ছ নেতৃত্ব ও কার্যকর উদ্যোগই পারে গাজীপুর–৩ আসনকে এগিয়ে নিতে।নির্বাচন ঘিরে বাড়তে থাকা জনসম্পৃক্ততা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করছে—গাজীপুর–৩ আসনে পরিবর্তনের বার্তা আর কেবল স্লোগান নয়, এটি এখন মানুষের প্রত্যাশার প্রতিফলন



ফেসবুকে আমরা