গাজীপুর–৩ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে এই গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। গণসংযোগে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ আজহার ইসলাম মন্ডল। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল মুসুল্লী, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আয়নাল হক মুসুল্লী, বিএনপি নেতা মোঃ রাসেল মন্ডল, মোঃ আলম হোসেনসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। গণসংযোগকালে নেতৃবৃন্দ বলেন, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব নেতা। গাজীপুর–৩ আসনের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। এ সময় এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়