October 29, 2026, 2:24 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুর–৩ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ: পিরুজালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ভোট প্রার্থনা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ চালানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ডি. এম. আজহার ইসলাম। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও তারেক জিয়া পরিষদের গাজীপুর জেলার সভাপতি মোঃ শহিদুল ইসলাম। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এতে অংশ নেন। নেতৃবৃন্দ বলেন, বর্তমান পরিস্থিতিতে গাজীপুর–৩ আসনের মানুষ পরিবর্তন চায়। ধানের শীষ প্রতীকই মানুষের সেই প্রত্যাশার প্রতিফলন। তারা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।গণসংযোগ চলাকালে এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।



ফেসবুকে আমরা