শুক্রবার ৩০ জানুয়ারি গাজীপুর–৩ আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মনিপুর এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ শাহাজালালের নেতৃত্বে আয়োজিত এ প্রচারণায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করা হলে গাজীপুর–৩ আসনে উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের অধিকার নিশ্চিত হবে। নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় সবসময় রাজপথে ছিল এবং থাকবে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। এ সময় উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আমির হাসান রিপন মুসুল্লী, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আয়নাল হক মুসুল্লীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। নির্বাচনী প্রচারণা চলাকালে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে রায় দেবে