গাজীপুর–৩ আসনে পরিবর্তনের জোয়ার এখন জনতার কণ্ঠে কণ্ঠে। উন্নয়ন, নিরাপত্তা ও শান্তির প্রতীক হিসেবে সাধারণ মানুষের আস্থার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। দিন যত গড়াচ্ছে, তাঁর প্রতি জনগণের ভালোবাসা ও সমর্থন ততই সুদৃঢ় হচ্ছে। শুক্রবার ৩০ জানুয়ারি শ্রীপুরের গোসিংগা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে এই চিত্র আরও স্পষ্ট হয়ে ওঠে। গণসংযোগে অংশ নিয়ে আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, আমি ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করি না, বিশ্বাস করি মানুষের সেবায়। গাজীপুর–৩ আসনের মানুষ নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী একটি ভবিষ্যৎ চায়—আমি সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের পাশে থাকতে চাই। তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু একজন প্রার্থী বাছাইয়ের নয়, এটি পরিবর্তনের নির্বাচন। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও জনবান্ধব গাজীপুর গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। গণসংযোগকালে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁর সঙ্গে মতবিনিময় করেন এবং ঘোড়া মার্কায় ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে থাকার আশ্বাস দেন। অনেকেই বলেন, আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব মানুষ—যিনি এলাকার বাস্তব সমস্যাগুলো বোঝেন এবং সমাধানে আন্তরিক। এ সময় মিলন ভোটারদের উদ্দেশে আহ্বান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ঘোড়া মার্কায় ভোট দিয়ে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী গাজীপুর–৩ গড়ার আন্দোলনে শামিল হওয়ার জন্য। গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সমর্থকরা উপস্থিত ছিলেন