October 29, 2026, 1:44 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুর–৩ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগে মুখর ভাওয়ালগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড

গাজীপুর প্রতিনিধি

সোমবার ২ ফেব্রুয়ারি গাজীপুর–৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন ভাওয়ালগড় ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল মুসুল্লী, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আয়নাল হক মুসুল্লী, যুগ্ম আহবায়ক আমির হাসান রিপন, ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ লিটন সরকার, ভাওয়ালগড়  ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ জহিরুল মুসুল্লীসহ ,  ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের একাধিক নেতাকর্মী। প্রচারণাকালে নেতৃবৃন্দ এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। এ সময় বক্তারা বলেন, ধানের শীষ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, গাজীপুর–৩ আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন বাড়ছে এবং আসন্ন নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেবে।গণসংযোগকালে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সাড়া ও অংশগ্রহণ নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে



ফেসবুকে আমরা