October 29, 2026, 1:44 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুর সদর পিরুজালীতে ধানের শীষের গণসংযোগ: নেতৃত্বে আজহারুল ইসলাম, জনসমর্থনে মুখর এলাকা

গাজীপুর প্রতিনিধি

সোমবার ২ ফেব্রুয়ারি গাজীপুর সদর উপজেলায় বিএনপির মনোনীত প্রতীক ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এই গণসংযোগে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ও পিরুজালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ডি. এম. আজহারুল ইসলাম। প্রচারণায় আরও উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মিলনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী। এ সময় তারা পিরুজালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জনবহুল স্থানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে মোঃ ডি. এম. আজহারুল ইসলাম বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। মানুষ আজ পরিবর্তন চায়, ভোটের অধিকার ফিরিয়ে নিতে চায়। সেই প্রত্যাশা পূরণে বিএনপিই একমাত্র ভরসা। তিনি আরও বলেন, গাজীপুরের মানুষ উন্নয়ন, নিরাপত্তা ও ন্যায়বিচার চায়। ধানের শীষে ভোট দিয়েই জনগণ সেই পরিবর্তনের বার্তা দেবে বলে আমরা বিশ্বাস করি। এ সময় স্থানীয় নেতা-কর্মীরা জানান, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও অংশগ্রহণে নির্বাচনী প্রচারণা প্রাণবন্ত হয়ে ওঠে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে গাজীপুর সদরে ধানের শীষ বিপুল ভোটে বিজয় অর্জন করবে



ফেসবুকে আমরা