October 29, 2026, 1:43 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুর–৩ এ ধানের শীষের পক্ষে জোয়ার, মনিপুর পশ্চিম পাড়ায় ঘরে ঘরে ভোট প্রার্থনা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর পশ্চিম পাড়ায় গাজীপুর–৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও ভোট প্রার্থনা করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ আজহারুল ইসলাম মন্ডলের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার ২ ফেব্রুয়ারি,  এ গণসংযোগে এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন ও প্রত্যাশার কথা জানান। গণসংযোগকালে নেতাকর্মীরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। এ সময় মোঃ আজহারুল ইসলাম মন্ডল বলেন, এই দেশ আর দুঃশাসন চায় না, মানুষ পরিবর্তন চায়। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের কোনো বিকল্প নেই। যারা দিনের ভোট রাতে করেছে, জনগণ এবার তাদের উপযুক্ত জবাব দেবে। তিনি আরও বলেন, গাজীপুর–৩ এর মানুষ উন্নয়ন নয়, লুটপাট দেখেছে। শান্তি নয়, ভয় দেখেছে। এবার জনগণ নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করবে, ইনশাআল্লাহ ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্র মুক্ত হবে। গণসংযোগে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান। এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর জনগণের কণ্ঠস্বর শোনার মতো একটি আন্দোলন তারা দেখছেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকেই ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন



ফেসবুকে আমরা