সোমবার ২ ফেব্রুয়ারি গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ সময় এলাকার ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান বেপারী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ সভাপতি নাজিম সরকার, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট আবু বকর সিদ্দিকি, পিরুজালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।প্রচারণাকালে নেতৃবৃন্দ বলেন, ধানের শীষ প্রতীক গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। তারা বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীর নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাদের প্রত্যাশিত পরিবর্তনের পক্ষে রায় দেবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশগ্রহণ করেন এবং ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী গণসংযোগ সম্পন্ন হয়