মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ গণসংযোগে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান বেপারী। গণসংযোগে আরও উপস্থিত ছিলেন পিরুজালী ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী। এ সময় নেতাকর্মীরা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান বেপারী বলেন, ধানের শীষ এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া প্রমাণ করে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত সুস্পষ্টভাবে গড়ে উঠেছে। এ সময় যুবদল নেতা মোঃ জহিরুল ইসলাম বলেন, তরুণ সমাজ পরিবর্তন চায়। তারা ধানের শীষের দিকেই তাকিয়ে আছে। জনগণের ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। গণসংযোগ চলাকালে স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মীদের স্লোগান ও সমর্থনে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে