October 29, 2026, 1:44 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুর–৩ আসনে ঘোড়া প্রতীকে ভোট প্রার্থনায় গণসংযোগে অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর–৩ সংসদীয় আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি ঘোড়া প্রতীকে ভোট চেয়ে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগকালে অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন বলেন, আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। গাজীপুর–৩ আসনকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতেই আমার এই প্রার্থিতা। তিনি আরও বলেন, ঘোড়া প্রতীক পরিবর্তন, উন্নয়ন ও সততার প্রতীক। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। গণসংযোগে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁর সঙ্গে হাঁটেন এবং এলাকার সমস্যা, উন্নয়ন ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রার্থী মিলন সেসব সমস্যার বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন। স্থানীয়রা জানান, একজন শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন দীর্ঘদিন ধরে মানুষের পাশে রয়েছেন। তাই তারা তাঁকে একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে দেখছেন। গণসংযোগ চলাকালে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়



ফেসবুকে আমরা