October 29, 2026, 1:43 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুর ৪ আসনে জামাত-বিএনপির ভোট যুদ্ধ হবে

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন গাজীপুর ৪।  নির্বাচনকে সামনে রেখে এই আসনে প্রার্থীদের প্রচার-প্রচারণা চলছে জোরেশোরে। মোট তিন লাখ ৩০ হাজার ৯৭৭ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৪ হাজার ৪২৯ জন ও মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫৪৮ জন। নির্বাচনের মোট সাতজন প্রার্থী থাকলেও নির্বাচনী মাঠে দুইজন কে বেশি সরব দেখা যাচ্ছে। এ দুজন প্রার্থী হলেন বিএনপি মনোনীত শাহ রিয়াজুল হান্নান (ধানের শীষ  ) ও ১১ দলীয় জোট প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী (দাড়িপাল্লা)। দুই প্রার্থী এ আসনের বিভিন্ন গ্রাম চষে বেড়াচ্ছেন, ভোট প্রার্থনা করছেন। বিএনপি মনোনীত প্রার্থীর সাথে এলাকার জনগণের তেমন যোগাযোগ ছিল না দীর্ঘদিন। অপরদিকে জামাতে ইসলামি প্রার্থী সালাউদ্দিন আইয়ুবীর সাথে  এলাকার তৃণমূল মানুষের সাথে যোগাযোগ রয়েছে যথেষ্ট। নির্বাচনে কে জিতে কে হারে বলা মুশকিল। ভোটাররা বলছেন এই দুই প্রার্থীর মধ্যেই হবে হাড্ডাহাড্ডি লড়াই। কাপাসিয়া উপজেলা বিএনপি নেতা এফ এম কামাল হোসেন বলেন, ধানের শীষ কে ভালোবেসে এলাকার ভোটারগণ ভোট দিবেন । ধানের শীষ জয় লাভ হবে । বিএনপি’র কেন্দ্রীয় নেতা প্রয়াত আসম  হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান এ প্রতিনিধিকে জানান জয়ের ব্যাপারে আমি আশাবাদী। মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী বিএনপিকে মানুষ ভালোবাসে বিধায় ভোটাররা ভালোবেসে ধানের শীষ কে ভোট দিবেন। এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক নারী সমর্থক ধানের শীষের পক্ষে বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করে যাচ্ছেন। জামাত ইসলামী সমর্থক ভোটার জহিরুল ইসলাম বললেন, আঞ্চলিকতার টানে ও যোগ্য প্রার্থী হিসেবে জামায়েত নেতা সালাউদ্দিন আইয়ুবী এলাকায় খুব জনপ্রিয়। সুষ্ঠু ভোট হলে প্রার্থী সালাউদ্দিন  জয়লাভ করবেন। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে রয়েছেন, জাতীয় পার্টির এনামুল কবির (লাঙ্গল) কমিউনিস্ট পার্টির মানবেন্দ্র (হাতুড়ি), জনতা দলের জাকির হোসেন (প্রজাপতি) ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কাজিম  উদ্দিন (হাতপাখা )ও স্বতন্ত্র প্রার্থী শফিউল্লাহ (ফুটবল)। কাপাসিয়ার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায় বিএনপি মনোনীত প্রার্থী ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ , মাইকিং হচ্ছে।



ফেসবুকে আমরা