গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান বেপারীর নেতৃত্বে এ প্রচারণা চালানো হয়। এ সময় নেতাকর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। গণসংযোগকালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। প্রচারণায় আরও উপস্থিত ছিলেন পিরুজালী ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম, পিরুজালী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম বেপারীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। নেতৃবৃন্দ বলেন, ধানের শীষ হচ্ছে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। আগামী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন