October 29, 2026, 1:43 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

পিরুজালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা

গাজীপুর প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৪ ফেব্রুয়ারি বিকেলে এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। প্রচারণায় নেতৃত্ব দেন পিরুজালী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম হাজী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ আশরাফুল ইসলাম মন্ডল, নাহিদ ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রচারণাকালে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, ধানের শীষ গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে। স্থানীয় জনগণ এ সময় নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করেন। নেতারা আশা প্রকাশ করেন, পিরুজালী ইউনিয়নের সাধারণ মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন



ফেসবুকে আমরা