October 29, 2026, 4:40 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

অপপ্রচারে ব্যবসায়িক ও সামাজিক সুনাম ক্ষুণ্নের অভিযোগ: তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা চাইলেন ব্যবসায়ী আফসার উদ্দিন আফসু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সদর উপজেলার বেগমপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আফসার উদ্দিন আফসুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বিভিন্ন অনলাইন পেইজে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তিনি। মঙ্গলবার (১৯ মে) বিকেল ৫টার দিকে জয়দেবপুর থানার সামনে হোতাপাড়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আফসার উদ্দিন আফসু। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তিনি জানান, প্রায় তিন মাস আগে একটি ভিডিওকে কেন্দ্র করে আল আমিন নামে এক যুবককে স্থানীয় একটি প্রজেক্ট এলাকায় এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এবং ইয়াবা সেবনের অভিযোগে আটক করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়। তিনি অভিযোগ করে বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এতে তার দীর্ঘদিনের ব্যবসায়িক সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংবাদ সম্মেলনে আফসার উদ্দিন আফসু বলেন, আমি দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছি। পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত রয়েছি। একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন মানুষের মত প্রকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু কিছু অসাধু ব্যক্তি এই মাধ্যম ব্যবহার করে সম্মানহানির অপচেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। মিথ্যা তথ্য ছড়িয়ে কাউকে সামাজিকভাবে হেয় করা কখনোই গ্রহণযোগ্য নয়।উপস্থিত স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচারের কারণে সমাজে অস্থিরতা ও বিভ্রান্তি তৈরি হচ্ছে। তারা এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনের শেষে আফসার উদ্দিন আফসু তার বিরুদ্ধে ছড়ানো সব অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সঠিক তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানান।



ফেসবুকে আমরা