October 29, 2026, 2:58 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

অবশেষে বৃষ্টি, স্বস্তিতে পাখিরাও

হাবিবুর রহমান গাজীপুর

অসহ্য গরম। নাকাল অবস্থা তীব্র রোদ ও অসহনীয় গরমের ঝাঁঝালো পরিস্থিতির ম্যাসেজ এলো মুঠোফোনে। পাঠালো গাজীপুর শহরের এক সহকর্মী গণমাধ্যম কর্মী ও টাঙ্গাইলের এক বন্ধু। এমন অস্বস্তিকর দুপুরের সময় পেরিয়ে গাজীপুরে দেখা মিললো স্বস্তির বৃষ্টির। গুমোট আবহাওয়া থমকে আছে। গাছের পাতা নড়ছে না। রহমতের বৃষ্টির ছোঁয়া পেয়ে পাখিরা কিচিরমিচির করছে প্রকৃতির বুকে। হ্যাঁ, বৃষ্টিকে স্বাগত জানাতেই কথাগুলো এলো কলমের ডগায়। আবহাওয়া অধিদপ্তর বলেছিল সামনে কদিন টানা বৃষ্টি হবে। ঝড় এসে ধাক্কা দিবে গাছপালায়। কিন্তু পেয়ে গেলাম উল্টোটা। যাক নিরাশ হলেম না। বিকেল চলছে। পুরো বিকেল গড়িয়ে বইবে হিমেল হাওয়া। অপেক্ষায় আছি। গাজীপুরের নানা জনপদ থেকে বৃষ্টির খবর , স্বস্তির বার্তা পেয়ে অস্বস্তি দূর হলো। পাখির ডাকে কাটছে বিকেল। ওই বন্ধুকে খুশী মনে জানিয়ে দিলাম , অবশেষে গাজীপুরে বৃষ্টি এলো। তপ্ত পীচপথ ভিজে গেলো। আঙিনায় পোষা সোহানের কবুতর ডানা মেলে উড়ে গেলো মেঘের নীলাকাশে। মেঘ ও কবুতরের দিকে আমি ও ছেলে সোহান অপলক তাকিয়ে আছি ওরা (মেঘ ও কবুতর) আবার আসবে বলে।



ফেসবুকে আমরা