October 29, 2026, 1:43 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

কৃষি শিক্ষার মানোন্নয়নে গাকৃবিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু প্রযুক্তিনির্ভর উদ্ভাবনমুখী শিক্ষা বাস্তবায়নের তাগিদ উপাচার্যের লেখা

হাবিবুর রহমান গাজীপুর

দক্ষ শিক্ষক, উন্নত কৃষি শিক্ষা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) কৃষি অনুষদে হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ‘গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষকগণের পেশাগত সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। আগামী ২৪ জুন পর্যন্ত চলমান এ প্রশিক্ষণে কৃষি অনুষদের লেকচারার থেকে প্রফেসর পর্যায়ের মোট ৯২ জন শিক্ষক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কর্মসূচির সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট উপ-প্রকল্পের ব্যবস্থাপক (এসপিএম) প্রফেসর ড. মো. আব্দুল বাছেত মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্পের এএসপিএম প্রফেসর ড. মো. রুহুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার মান নির্ধারণে অ্যাক্রেডিটেশন একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি। আন্তর্জাতিক মানসম্পন্ন কৃষি শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষাদান পদ্ধতি, পাঠ্যক্রম, মূল্যায়ন ব্যবস্থা এবং গবেষণা কার্যক্রমকে সময়োপযোগী ও ফলাফলমুখী করতে হবে। তিনি আরও বলেন, “বাংলাদেশের কৃষি এখন প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনমুখী। এ বাস্তবতায় কৃষি শিক্ষাকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বিশ্ববিদ্যালয় সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রশিক্ষণ সেই যাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সভাপতির সমাপনী বক্তব্যে প্রফেসর ড. মো. আব্দুল বাছেত মিয়া প্রশিক্ষণের লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে উদ্বোধনী পর্বের সমাপ্তি ঘোষণা করেন।
পরে অনুষ্ঠিত টেকনিক্যাল সেশনে অংশগ্রহণকারী শিক্ষকদের সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন দেশের খ্যাতিমান বিশেষজ্ঞরা। ক্লাউড কানেক্ট এআই-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তামজিদুল হক চৌধুরী ‘কৃষি বিপ্লবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার’ বিষয়ে আলোচনা করেন।
এছাড়া বৈশ্বিক গবেষণায় অংশীদারিত্ব ও আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন গাকৃবির সাবেক প্রফেসর ড. এম এ করিম এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর সাবেক মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম। শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর শ্রেণিকক্ষ ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. মো. জহির উদ্দিন। প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় দিনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ১০ জন বিশেষজ্ঞ অধ্যাপক আধুনিক আউটকাম বেইজড এডুকেশন (ওবিই), গবেষণা সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তিনির্ভর কৃষি শিক্ষার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করবেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকগণের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কৃষি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বিএসসি ইন এগ্রিকালচার প্রোগ্রামের আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন অর্জনের পথ আরও সুদৃঢ় হবে।



ফেসবুকে আমরা