June 18, 2026, 9:40 am
শিরোনাম:
কালিয়াকৈর চন্দ্রায় পানি পান করে অসুস্থ, শতাধিক শ্রমিক হাসপাতালে মোরশেদা খাতুন দিলারার লেখা থেকে– পলাশীর রক্ত! পলাশীর আর্তনাদ! ড. মাজহারুল আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হোতাপাড়ায় মাদকের বিরুদ্ধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন, মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের দাবি লোকজ আবহে খুলনায় এসএসসি ৮৬ বন্ধুদের গ্রীষ্মকালীন ফল উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত বাউবিতে ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০’ উদ্বোধন: সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় হোতাপাড়া-পিরুজালী সড়কের বেহাল দশা: উন্নয়নের দাবিতে ক্ষোভ, দুর্ভোগে লাখো মানুষ গাজীপুরে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ২৫ লাখের বেশি মানুষ শিল্প ও কর্মসংস্থানে দেশের শীর্ষ জেলাগুলোর একটি গাজীপুর গাজীপুরে ৫ একর বনভূমি উদ্ধার, মনিপুর বিটে ৫ হাজার চারা রোপণের কার্যক্রম চলমান ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে— ডিসি গাজীপুর

কালিয়াকৈর চন্দ্রায় পানি পান করে অসুস্থ, শতাধিক শ্রমিক হাসপাতালে

হাবিবুর রহমান গাজীপুর

কালিয়াকৈর উপজেলার একটি গার্মেন্টস কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান ফ্যাশনওয়ার লিমিটেড এ ওই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদেরকে স্থানীয় কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেয়া হয়। ওই কারখানার শ্রমিক জিয়াউল হক, মোবারক হোসেনসহ অনেকেই জানান, সকাল আটটার দিকে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। কারখানায় যোগ দেওয়ার পরপর তারা অনেকেই পানি পান করেন। সকাল ৯ টার দিকে তারা পেট ব্যথা ও মাথা ব্যথা অনুভব করেন । শারীরিকভাবে দুর্বল হয়ে তারা অসুস্থ হয়ে যান। একই সাথে শতাধিক শ্রমিকের অসুস্থ হওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরবর্তীতে শ্রমিকদেরকে চিকিৎসার জন্য ওই স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। কারখানার সরবরাহকৃত পানিতে বিষক্রিয়া আছে কিনা তা জানার জন্য ল্যাবরেটরীতে প্রেরণ করা হয়েছে বলে কারখানার এক কর্মকর্তা আতিকুল ইসলাম জানান। অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় কারখানায় পুলিশ মোতায়েন করা হয়। জানালেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। অসুস্থ শ্রমিকদেরকে কালিয়াকৈর স্বাস্থ্য কেন্দ্রে বারান্দায়, বাহিরে এবং হাসপাতালের মেঝে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ভিড় করেছেন শ্রমিকদের আত্মীয়-স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানান , প্রায় শতাধিক অসুস্থ শ্রমিক ওই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে যান। অসুস্থ অনেককে অন্যত্র রেফার্ড করা হয়েছে।



ফেসবুকে আমরা