June 13, 2026, 8:09 am
শিরোনাম:
গাকৃবি শিক্ষকদের প্রতিবাদ: বহিরাগত প্রো-ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ-এর যোগদান ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসি মহোদয়ের উদ্যোগ ফুয়াং টাইলস মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা গাজীপুরে ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা গাজীপুরে গাছে গাছে কাঁঠাল, বাম্পার ফলনে খুশি চাষি ও ব্যবসায়ীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুরে   ডাইং কারখানায়  অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, পাঁচ বছরে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ বাইপাস লাইনে গোপনে গ্যাস ব্যবহার; অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে ভাওয়াল মির্জাপুর – নয়ানগর সড়কে সংস্কার কাজ সম্পন্ন, চলাচলে দুর্ভোগের অবসান

গাজীপুরে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের উদ্যোগে ২০০ গাছের চারা রোপণ, বন সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জের মনিপুর বিটের হোতাপাড়া এলাকায় আরএস ১২৩২ দাগে জাম ও নিম গাছের ২০০টি চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে বন বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা, মনিপুর বিট কর্মকর্তা আব্দুল মান্নান এবং বিটের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক ইঞ্জিঃ সাইফুল ইসলাম, সদস্য সচিব রাব্বি এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা বলেন, “বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। পরিবেশ রক্ষা ও বন সংরক্ষণে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। বন বিভাগ সব সময় তাদের পাশে থাকবে। তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হলে এখনই বেশি বেশি গাছ লাগাতে হবে এবং বনভূমি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম বলেন, “গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। আমরা বনভূমি রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি আরও বৃহৎ পরিসরে পরিচালনা করা হবে। এদিকে স্থানীয় সচেতন নাগরিক ও পরিবেশপ্রেমীরা রাজেন্দ্রপুর রেঞ্জের বর্তমান বন ব্যবস্থাপনার প্রশংসা করেন। তারা জানান, রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা দায়িত্ব গ্রহণের পর থেকে মনিপুর বিট এলাকায় বনভূমি দখলের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে। স্থানীয়দের দাবি, বনভূমি দখলের কোনো খবর পেলেই তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। একইসঙ্গে বনভূমি রক্ষায় আইনগত পদক্ষেপ গ্রহণেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন। ফলে বর্তমানে অনেকেই বন বিভাগের জমি দখলের সাহস পাচ্ছে না। পরিবেশবিদ ও সচেতন মহল মনে করেন, দেশের প্রতিটি বনাঞ্চলে যদি এ ধরনের দায়িত্বশীল ও কঠোর মনোভাবাপন্ন কর্মকর্তা নিয়োজিত থাকেন, তাহলে বনভূমি দখল ও উজাড়ের ঘটনা অনেকাংশে কমে আসবে এবং দেশের বনসম্পদ আরও সুরক্ষিত হবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় সকলকে অন্তত একটি করে গাছ লাগানো এবং বনভূমি রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। বৃক্ষরোপণ কর্মসূচিটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং পরিবেশ সংরক্ষণে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।



ফেসবুকে আমরা