গাজীপুরে খানাখন্দে ভরা ভাওয়াল মির্জাপুর বাজার টু নয়ানগর রাস্তাটির সংস্কার হওয়ায় যানবাহন চলাচলে ও যাতায়াতের ক্ষেত্রে অবশেষে এলাকাবাসীর দুর্ভোগের অবসান হলো। বেশ কয়েকমাস ধরেই ওই রাস্তায় ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় দেখা দেয় দুর্ভোগ। সদর উপজেলার ও আশেপাশের এলাকা থেকে ওই রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করেন। স্থানীয় মিল কারখানার শত শত শ্রমিক কর্মকর্তা উত্তর জনপদে গমন করেন এই রাস্তা দিয়েই। প্রতি বুধবার ও শনিবার স্থানীয় বিশাল হাটে যাতায়াতের ক্ষেত্রে লোকজন সমস্যার সম্মুখীন হন। স্থানীয় সংসদ সদস্য এসএম রফিকুল ইসলাম বাচ্চুর জরুরি নির্দেশনায় ওই রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন হয়। জানালেন, সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুল হক মুসল্লী। গাজীপুর জেলা বিএনপি নেতা এমদাদুল হক মুসল্লী বললেন, রাস্তাটির সংস্কারে এলাকার অনেকের প্রচেষ্টা ছিলো। খানা খন্দে ভরা রাস্তাটির চিত্র মিডিয়ায় তুলে ধরার জন্য গণমাধ্যম কর্মী জামিরুল ইসলামসহ সকলকে তিনি ধন্যবাদ জানান।