June 13, 2026, 8:09 am
শিরোনাম:
গাকৃবি শিক্ষকদের প্রতিবাদ: বহিরাগত প্রো-ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ-এর যোগদান ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসি মহোদয়ের উদ্যোগ ফুয়াং টাইলস মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা গাজীপুরে ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা গাজীপুরে গাছে গাছে কাঁঠাল, বাম্পার ফলনে খুশি চাষি ও ব্যবসায়ীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুরে   ডাইং কারখানায়  অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, পাঁচ বছরে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ বাইপাস লাইনে গোপনে গ্যাস ব্যবহার; অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে ভাওয়াল মির্জাপুর – নয়ানগর সড়কে সংস্কার কাজ সম্পন্ন, চলাচলে দুর্ভোগের অবসান

গাজীপুরে সরকারি বরাদ্দকৃত খাদ্য, নগদ টাকা বিতরণ

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুরে সরকারি তহবিল থেকে বরাদ্দের খাদ্য ও নগদ টাকা বিতরণ হয়েছে। কালিয়াকৈর উপজেলা পরিষদ ভবনে রোববার ৭ জুন সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে বিতরণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান। এতে জিআর, কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও কাবিটা প্রকল্পের অনুকূলে ৩ কোটি ৫৩ লক্ষ টাকা সমমূল্যের খাদ্য ও নগদ টাকা বিতরণ করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন। বিতরণ কার্যক্রম উদ্বোধন কালে প্রধান অতিথি সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, স্বচ্ছ পদ্ধতিতেই সরকারি অনুদান বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে এই সরকার জনপ্রত্যাশিত রাষ্ট্র গঠন করবে। দুস্থ মানুষের সহায়তায় এ সরকার সব সময় তাদের পাশে থাকবে। ওই সময় তিনি আরো বলেন, শীঘ্রই দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান চলবে। মাদক বিক্রেতা ও ব্যবসায়ীদের ছাড় নেই। এমনকি অন্যায়কারী দলীয় নেতাদেরও। জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও বিএনপি দলীয় শীর্ষ নেতৃবৃন্দ ওই সময় উপস্থিত ছিলেন। গাজীপুর মহানগরের বাসন, কোনাবাড়ি, কাশিমপুর , কালিয়াকৈর উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন এলাকার তালিকাভুক্ত সুবিধাভোগী ও ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর মধ্যে বরাদ্দকৃত নগদ টাকা, চেক , খাদ্যশস্য বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।



ফেসবুকে আমরা