June 13, 2026, 9:10 am
শিরোনাম:
গাকৃবি শিক্ষকদের প্রতিবাদ: বহিরাগত প্রো-ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ-এর যোগদান ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসি মহোদয়ের উদ্যোগ ফুয়াং টাইলস মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা গাজীপুরে ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা গাজীপুরে গাছে গাছে কাঁঠাল, বাম্পার ফলনে খুশি চাষি ও ব্যবসায়ীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুরে   ডাইং কারখানায়  অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, পাঁচ বছরে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ বাইপাস লাইনে গোপনে গ্যাস ব্যবহার; অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে ভাওয়াল মির্জাপুর – নয়ানগর সড়কে সংস্কার কাজ সম্পন্ন, চলাচলে দুর্ভোগের অবসান

চট্টগ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে প্রাণ গেল দুই জনের

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়া উপজেলায় একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের দক্ষিণ আশিয়া ডিলার আহমেদ বাড়িতে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার আশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চৌধুরী বাড়ির সোলাইমান চৌধুরীর ছেলে মো. নাজিম (২৪) এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নয়াবাড়ির আবদুল আলিমের ছেলে মো. তারেক (২০)।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ডিলার আহমেদ বাড়ির একটি ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন নাজিম। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তার খোঁজে নামেন তারেক। কিন্তু সেও নিখোঁজ হন। পরে আশপাশের লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে।ঘটনা নিশ্চিত করে পটিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করি। মরদেহগুলো পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 



ফেসবুকে আমরা