June 13, 2026, 9:55 am
শিরোনাম:
গাকৃবি শিক্ষকদের প্রতিবাদ: বহিরাগত প্রো-ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ-এর যোগদান ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসি মহোদয়ের উদ্যোগ ফুয়াং টাইলস মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা গাজীপুরে ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা গাজীপুরে গাছে গাছে কাঁঠাল, বাম্পার ফলনে খুশি চাষি ও ব্যবসায়ীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুরে   ডাইং কারখানায়  অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, পাঁচ বছরে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ বাইপাস লাইনে গোপনে গ্যাস ব্যবহার; অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে ভাওয়াল মির্জাপুর – নয়ানগর সড়কে সংস্কার কাজ সম্পন্ন, চলাচলে দুর্ভোগের অবসান

ঝুটের নিয়ন্ত্রণ নিয়ে গাজীপুরে দুই গ্রুপের সংঘর্ষ, থমথমে পরিস্থিতি

হাবিবুর রহমান গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটে। শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের গাড়ারন এলাকায় আরবালা ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিলো। শুক্রবার সকালে কথাকাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে আরবালা ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকা স্টাফ ও শ্রমিক বহনকারী কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রীপুর-বরমী সড়কে দুই ঘন্টা সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। বরমী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আক্তারুজ্জামান শামীম মোল্লা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রীপুর সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা চলাকালে মাসুম আহমেদের লোকজন হামলা চালায়। এতে উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য জুনাইদ মোল্লাসহ চারজন আহত হন। তিনি আরও অভিযোগ করেন, মাসুম আহমেদ আগে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে তার অনুসারীরা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। ওই অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মাসুম আহমেদ বলেন, তিনি ওই এলাকায় যানবাহন ব্যবসার সঙ্গে জড়িত। তার দাবি, কয়েক মাস আগে শামীম মোল্লা তার কাছে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদার টাকার ওই দাবি সংক্রান্ত ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি মীমাংসা হয়েছিল। কিন্তু শুক্রবার সকালে তার তিনটি বাসে ভাঙচুর চালানো হয়। ঘটনাস্থলে থাকা গাড়িচালক জসিম বলেন, গাড়ি রেখে সামনে যাওয়ার পর ফিরে এসে দেখেন গাড়ির চাকার বাতাস ছেড়ে দেওয়া হয়েছে। পরে কয়েকজন ব্যক্তি গাড়িতে ভাঙচুর চালায়।শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আহত ১০ থেকে ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদিকে,খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুকে আমরা