June 13, 2026, 6:14 am
শিরোনাম:
গাকৃবি শিক্ষকদের প্রতিবাদ: বহিরাগত প্রো-ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ-এর যোগদান ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসি মহোদয়ের উদ্যোগ ফুয়াং টাইলস মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা গাজীপুরে ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা গাজীপুরে গাছে গাছে কাঁঠাল, বাম্পার ফলনে খুশি চাষি ও ব্যবসায়ীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুরে   ডাইং কারখানায়  অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, পাঁচ বছরে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ বাইপাস লাইনে গোপনে গ্যাস ব্যবহার; অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে ভাওয়াল মির্জাপুর – নয়ানগর সড়কে সংস্কার কাজ সম্পন্ন, চলাচলে দুর্ভোগের অবসান

পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় কর্তৃক বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।

নিজস্ব প্রতিবেদক।

পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় কর্তৃক বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়। অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় কর্তৃক পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়, পঞ্চগড়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গ্রীণ স্কুল ক্যাম্পেইন, পরিষ্কারকরণ (Clean up) কার্যক্রম ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি পঞ্চগড় সদর, পঞ্চগড় জনাব মোহন মিনজি ও সভাপতির দায়িত্ব পালন করেন পঞ্চগড় পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মো: খলিলুর রহমান। এছাড়া পরিবেশবাদী সংগঠন কারিগর এর নির্বাহী পরিচালক জনাব সরকার হায়দার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আজহারুল ইসলাম জুয়েল, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম, পঞ্চগড় এর যুগ্ম আহবায়ক জনাব মোঃ মানিক উদ্দিন বক্তব্য রাখেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ইউসুফ আলী অনুষ্ঠান সঞ্চালনা করেন ও সচেতনতামূলক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরিশেষে, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয় এবং প্রতিষ্ঠানে একটি ডাস্টবিন প্রদান করা হয়।



ফেসবুকে আমরা