June 13, 2026, 10:01 am
শিরোনাম:
গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের প্রাণপণ চেষ্টা গাকৃবি শিক্ষকদের প্রতিবাদ: বহিরাগত প্রো-ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ-এর যোগদান ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসি মহোদয়ের উদ্যোগ ফুয়াং টাইলস মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা গাজীপুরে ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা গাজীপুরে গাছে গাছে কাঁঠাল, বাম্পার ফলনে খুশি চাষি ও ব্যবসায়ীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুরে   ডাইং কারখানায়  অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, পাঁচ বছরে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ বাইপাস লাইনে গোপনে গ্যাস ব্যবহার; অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন

মাটির ব্যবসায়ীদের দৌরাত্ম্যে বেহাল ফুলবাড়িয়া-মনিপুর হোতাপাড়া সড়ক, চরম দুর্ভোগে জনসাধারণ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া থেকে মনিপুর হোতাপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি এখন জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে প্রভাবশালী মাটির ব্যবসায়ীদের অবাধ যাতায়াত, ভারী ট্রাক ও ডাম্পারের কারণে রাস্তাটির বিভিন্ন অংশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খানাখন্দ, ধুলাবালি ও কাদায় ভরা এ সড়কে প্রতিদিন সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন শত শত মাটিবাহী ট্রাক এই সড়ক ব্যবহার করলেও রাস্তাটি রক্ষায় সংশ্লিষ্টদের কোনো কার্যকর উদ্যোগ নেই। সামান্য বৃষ্টি হলেই সড়ক কাদার ভাগাড়ে পরিণত হয়, আর শুকনো মৌসুমে ধুলাবালির কারণে পথচারী ও শিক্ষার্থীদের চলাচল দুর্বিষহ হয়ে পড়ে। এতে বাড়ছে শ্বাসকষ্টসহ নানা রোগব্যাধিও। স্থানীয় বাসিন্দারা জানান, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী বহনকারী যানবাহন এবং সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন। অনেক সময় ছোট যানবাহন উল্টে দুর্ঘটনাও ঘটছে। অথচ মাটির ব্যবসায়ীরা প্রশাসনের চোখের সামনেই বেপরোয়াভাবে সড়ক ধ্বংস করে চলেছে। এলাকাবাসীর ভাষ্য, কিছু অসাধু ব্যবসায়ীর অবৈধ মুনাফার কাছে জিম্মি হয়ে পড়েছে হাজারো মানুষের জীবনযাত্রা। জনগণের কষ্ট যেন দেখার কেউ নেই। কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক আজ ধ্বংসের দ্বারপ্রান্তে, অথচ দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেই।  স্থানীয় সচেতন মহল বলছে, প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান না থাকায় মাটির ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। দ্রুত সড়ক সংস্কার, অবৈধ মাটি ব্যবসা নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত ভারী যান চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বর্ষা মৌসুমে এ সড়কে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।



ফেসবুকে আমরা