June 13, 2026, 9:57 am
শিরোনাম:
গাকৃবি শিক্ষকদের প্রতিবাদ: বহিরাগত প্রো-ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ-এর যোগদান ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসি মহোদয়ের উদ্যোগ ফুয়াং টাইলস মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা গাজীপুরে ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা গাজীপুরে গাছে গাছে কাঁঠাল, বাম্পার ফলনে খুশি চাষি ও ব্যবসায়ীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুরে   ডাইং কারখানায়  অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, পাঁচ বছরে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ বাইপাস লাইনে গোপনে গ্যাস ব্যবহার; অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে ভাওয়াল মির্জাপুর – নয়ানগর সড়কে সংস্কার কাজ সম্পন্ন, চলাচলে দুর্ভোগের অবসান

শ্রীপুর রেঞ্জ পরিদর্শনে বন সংরক্ষণে গুরুত্বারোপ, কর্মকর্তা-কর্মচারীদের দিকনির্দেশনা প্রদান

গাজীপুর প্রতিনিধি

আজ শুক্রবার (২২ মে ২০২৬) বন সংরক্ষণ কার্যক্রম আরও জোরদার ও গতিশীল করার লক্ষ্যে বন সংরক্ষক, কেন্দ্রীয় অঞ্চল, ঢাকা এবং বিভাগীয় বন কর্মকর্তা, ঢাকা বন বিভাগ শ্রীপুর রেঞ্জ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা শ্রীপুর রেঞ্জের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং বনাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় রেঞ্জের বিট কর্মকর্তা, বন প্রহরী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বন সংরক্ষক বনভূমি রক্ষা, অবৈধ দখল ও বন উজাড় প্রতিরোধ, বনজ সম্পদ সংরক্ষণ এবং সরকারের গৃহীত বন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। বিভাগীয় বন কর্মকর্তা বন সংরক্ষণে মাঠ পর্যায়ের কর্মীদের ভূমিকার প্রশংসা করে বলেন, বন ও জীববৈচিত্র্য রক্ষায় সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বন বিভাগের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কর্মকর্তা-কর্মচারীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এ সময় বন সংরক্ষণ, বনভূমির নিরাপত্তা, পরিবেশের ভারসাম্য রক্ষা, বন অপরাধ দমন এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়। পরিদর্শন শেষে কর্মকর্তারা শ্রীপুর রেঞ্জের চলমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বন সংরক্ষণে সরকারের লক্ষ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



ফেসবুকে আমরা