June 13, 2026, 5:02 am
শিরোনাম:
গাকৃবি শিক্ষকদের প্রতিবাদ: বহিরাগত প্রো-ভিসি নিয়োগ পুনর্বিবেচনার দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ-এর যোগদান ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসি মহোদয়ের উদ্যোগ ফুয়াং টাইলস মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ রাজেন্দ্রপুরে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাস দুর্ঘটনা, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা গাজীপুরে ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা গাজীপুরে গাছে গাছে কাঁঠাল, বাম্পার ফলনে খুশি চাষি ও ব্যবসায়ীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত গাজীপুরে   ডাইং কারখানায়  অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, পাঁচ বছরে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ বাইপাস লাইনে গোপনে গ্যাস ব্যবহার; অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে ভাওয়াল মির্জাপুর – নয়ানগর সড়কে সংস্কার কাজ সম্পন্ন, চলাচলে দুর্ভোগের অবসান

২০২৩ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি

হাবিবুর রহমান গাজীপুর

শ্রী শ্রী দূর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, প্রশাসন ও সংস্থাপন শাখা কর্তৃক ২৪ সেপ্টেম্বর ২০২৫- এ প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২৮ সেপ্টেম্বর ২০২৫ হতে ০৯ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত অবকাশকালীন ছুটি প্রদান করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচী অনুযায়ী ০৮ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য অর্থনীতি (১৩২২০১/১৩২২০৩)/ উদ্ভিদ বিজ্ঞান (১৩৩০০১)/এপ্লাইড হোম ইকোনোমিক্স (১৩৬০০৯) বিষয়ের পরীক্ষা ২৬ অক্টোবর ২০২৫ তারিখে এবং ০৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য সমাজবিজ্ঞান (১৩২০০১)/ সমাজকর্ম (১৩২১০১) বিষয়ের পরীক্ষা ২৭ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ১৯ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত সময়সূচী অনুযায়ী পরীক্ষার অন্যান্য তারিখ, বিষয় ও বিষয়কোড অপরিবর্তিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোন তথ্যেও জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতিত অন্য কোন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো। বিশ্ববিদ্যালয়ের এক প্রেস রিলিজে আজ এ তথ্য জানানো হয়েছে।



ফেসবুকে আমরা