October 29, 2026, 3:00 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

গাজীপুর–৩ এ পরিবর্তনের ডাক জনতার কণ্ঠে: উন্নয়ন ও নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছেন ইজাদুর রহমান মিলন

গাজীপুর প্রতিনিধি

 

রবিবার, ১ ফেব্রুয়ারি। গাজীপুর–৩ আসনে পরিবর্তনের জোয়ার এখন আর কেবল স্লোগানে সীমাবদ্ধ নয়—এটি পরিণত হয়েছে জনতার স্পষ্ট উচ্চারণে। দীর্ঘদিনের অবহেলা, অনিয়ম ও অনিরাপত্তার রাজনীতিকে প্রত্যাখ্যান করে সাধারণ মানুষ এখন উন্নয়ন, নিরাপত্তা ও শান্তির পক্ষে ঐক্যবদ্ধ। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন। স্থানীয়দের মতে, ইজাদুর রহমান মিলন কোনো কথার রাজনীতিবিদ নন—তিনি কাজের মাধ্যমে আস্থা অর্জন করেছেন। শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা গাজীপুর–৩ এর মানুষের কাছে তাঁকে গ্রহণযোগ্য করে তুলেছে। ফলে দিন দিন তাঁর প্রতি জনগণের ভালোবাসা ও সমর্থন আরও সুদৃঢ় হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, অতীতে এই আসন বারবার রাজনৈতিক স্বার্থের বলি হয়েছে। উন্নয়নের নামে হয়েছে লুটপাট, নিরাপত্তার নামে হয়েছে দমন-পীড়ন। কিন্তু মানুষ আর সেই ব্যর্থতা মেনে নিতে রাজি নয়। তারা চায় শান্তিপূর্ণ পরিবেশ, টেকসই উন্নয়ন এবং একটি নিরাপদ ভবিষ্যৎ—যার প্রতীক হিসেবে তারা দেখছে “ঘোড়া মার্কা কে। গাজীপুর–৩ এর ভোটাররা বলছেন, এবার ভোট হবে মুখের কথা আর ফাঁকা প্রতিশ্রুতির বিরুদ্ধে রায়। এই নির্বাচন হবে দুর্নীতি, দখলদারিত্ব ও সন্ত্রাসের রাজনীতির কফিনে শেষ পেরেক ঠোকার সুযোগ। আগামী ১২ ফেব্রুয়ারি, ঘোড়া মার্কায় ভোট দিয়ে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী গাজীপুর–৩ গড়ার আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। তাদের ভাষায়, ভোট দিন উন্নয়নের পক্ষে, ভোট দিন পরিবর্তনের পক্ষে—ভোট দিন ইজাদুর রহমান মিলনের পক্ষে



ফেসবুকে আমরা