October 29, 2026, 2:15 pm
শিরোনাম:
রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সাক্ষাৎ গবেষণা, উদ্ভাবন ও কৃষি উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি তুলে ধরলেন উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজীবুর রহমানের শোকসভা অনুষ্ঠিত গাজীপুর সদর হাসপাতালে ছারপোকা, দুর্গন্ধ ও লিফটের ভোগান্তি; উন্নত পরিবেশের দাবি উপাচার্যের সঙ্গে ক্লাব প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাজীপুরে গ্রীন হাসপাতালে নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিট উদ্বোধন বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের নতুন কমিটি গঠন, সভাপতি রাব্বি ও সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে বিএনপির সচেতনতামূলক লিফলেট বিতরণ, উদ্বোধন করেন রুহুল কবির রিজভী ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত টঙ্গীতে গ্যাস লিকেজে একই পরিবারের তিনজন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক জুরাইন ও হাতিরঝিলে পূজামণ্ডপ পরিদর্শনে মৎস্যজীবী দল নেতৃবৃন্দ

পিরুজালীতে মৎস্যজীবী দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে জোরালো নির্বাচনী প্রচারণা

গাজীপুর প্রতিনিধি

সোমবার ২ ফেব্রুয়ারি,  গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেন পিরুজালী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম মন্ডল। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুব আলম, মোঃ বাতেন হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রচারণাকালে নেতাকর্মীরা পিরুজালী ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। তারা বলেন, ধানের শীষ হচ্ছে গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের মুক্তি ও কল্যাণ নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। এ সময় নেতারা আরও বলেন, মৎস্যজীবীসহ সব পেশাজীবী মানুষের ন্যায্য অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা কাজ করে যাচ্ছে। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনী প্রচারণাকে ঘিরে এলাকাজুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়



ফেসবুকে আমরা